বাংলাদেশ ম্যাচ তদন্ত করবে আইসিসি

0
458

অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনাল ম্যাচের সার্বিক বিষয় তদন্ত করতে যাচ্ছে।

আইসিসির প্রধান নির্বাহি ডেভিড রিচার্ডসন ম্যাচটির বল বাই বল বিশ্লেষণ ও তদন্তের আশ্বাস দিয়েছেন।

  বৃহস্পতিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি গণমাধ্যমকে এতথ্য জানান।  তিনি বলেন, ম্যাচের পরই আইসিসিকে নিজেদের বক্তব্য জানিয়েছিলাম আমরা। জবাবে রিচার্ডসন জানিয়েছেন যে তারা এই ম্যাচের বল বাই বল তদন্ত করবে এবং সার্বিক অবস্থা আমাদের জানাবে।
এদিকে আইসিসির প্রেসিডেন্ট পদ থেকে বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পদত্যাগে পুরো বিষয়টি দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন।
বিসিবি সভাপতি মনে করেন বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি নিয়ে উদ্ভূত অবস্থা বাংলাদেশ-ভারত আসন্ন সিরিজে কোনো প্রভাব ফেলবে না।
উল্লেখ্য বিশ্বকাপের আলোচিত এই ম্যাচটি নিয়ে অ্যাম্পায়ারদের ভুমিকার সমালোচনা করে বিবৃতি দিয়েছিলেন আইসিসির সাবেক সভাপতি আনহ মুস্তফা কামাল। শেষ পর্যন্ত তিনি পদত্যাগ করেন।