Home Hot News Today সালমানের হত্যা মামলার রায় পিছিয়ে ৩ মার্চ

সালমানের হত্যা মামলার রায় পিছিয়ে ৩ মার্চ

0
605

বলিউড তারকা সালমান খানের বিরুদ্ধে দু’টি মামলার রায় স্থগিত রাখলেন বিচারক।
যোধপুর আদালতে তার বিরুদ্ধে সংরক্ষিত বন্যপ্রাণী হত্যা এবং বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে মামলা চলছে। সেই মামলার রায় দেয়ার কথা ছিল বুধবার। আগের শুনানিতে দাখিল করা চারটি অভিযোগের ভিত্তিতে এই মামলার ৯ সাক্ষীর ফের জবানবন্দি নেয়ার সিদ্ধান্ত নেয় আদালত। সে কারণেই বিচারক আগামী ৩ মার্চ পর্যন্ত মামলার রায় স্থগিত রাখেন। অবশ্য এ দিন সালমান অসুস্থতার জন্য আদালতে হাজিরা দেননি।
১৯৯৮ সালের সেপ্টেম্বর-অক্টোবর মাসে যোধপুরে হম সাথ সাথ হ্যায় ছবির শুটিং চলাকালীন ৩টি চিঙ্কারা ও একটি কৃষ্ণসার শিকার করার সময় অস্ত্র আইনে বেআইনি অস্ত্র রাখার অপরাধে সালমানের বিরুদ্ধে মামলা দায়ের করে স্থানীয় পুলিশ। যদিও সালমান খানের আইনজীবী জানিয়েছেন, লাইসেন্সের মেয়াদ ফুরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সালমান লাইসেন্স নবীকরণের আবেদন জানান। অর্থাৎ তিনি বেআইনিভাবে অস্ত্র ব্যবহার করেননি। দোষী সাব্যস্ত হলে ৩ থেকে ৭ বছর পর্যন্ত জেল হতে পারে সালমানের। এই মামলার শেষ শুনানির দিন ছিল গত ৫ ফেব্রুয়ারি।
বেআইনি অস্ত্র রাখা ছাড়াও সালমানের বিরুদ্ধে বন্যপ্রাণী হত্যার তিনটি মামলাও চলছে। ২০০৬ সালের এপ্রিল মাসে ও ২০০৭ সালের আগস্ট মাসে এই কারণে দু’বার যোধপুর জেলেও কাটাতে হয়েছে তাকে। এখনও রাজস্থান হাইকোর্টে দু’টি মামলা চলছে।
বলিউডের অন্যতম এ সুপারস্টার দোষী সাব্যস্ত হলে বিপুল ক্ষতির মুখে পড়বেন প্রযোজকরা। আগামী ২০১৭ বছর পর্যন্ত সালমানের প্রায় আধা ডজন ছবিতে লগ্নি করেছেন প্রযোজকরা। আপাতত কবীর খানের বজরঙ্গি ভাইজান ছবির শুটিংয়ে ব্যস্ত সালমান।