Home আজকের গরম খবর রফতানিপণ্য হিসেবে পাটকে প্রণোদনা দেয়ার ঘোষণা – প্রধানমন্ত্রী

রফতানিপণ্য হিসেবে পাটকে প্রণোদনা দেয়ার ঘোষণা – প্রধানমন্ত্রী

0
844
রফতানিপণ্য হিসেবে পাটকে প্রণোদনা দেয়ার ঘোষণা - প্রধানমন্ত্রী
রফতানিপণ্য হিসেবে পাটকে প্রণোদনা দেয়ার ঘোষণা - প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করে বলেছেন, পাটশিল্প আবারও লাভের মুখ দেখবে। এছাড়া কৃষি ও রফতানিপণ্য হিসেবে পাটকে প্রণোদনা দেয়ারও ঘোষণাও দিয়েছেন প্রধানমন্ত্রী।

আজ বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় পাট দিবসে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, পাটকে আমরা আরও কীভাবে কাজে লাগাতে পারি সবসময় এটিই চেষ্টা করে যাচ্ছি।

এবারে দিবসটির মূল প্রতিপাদ্য হচ্ছে- ‘সোনালি আঁশের সোনার দেশ, জাতির পিতার বাংলাদেশ’।

প্রধানমন্ত্রী বলেন, আপনারা জানেন ইতিমধ্যে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ আমরা পাস করেছি। পাট এমন একটি পণ্য, যার কিছুই ফেলা যায় না, সেটি কেন লোকসান হবে। আমরা লোকসান শুনতে চাই না। লাভজনক কীভাবে করা যায়, কীভাবে করতে হবে- সেটি দেখতে হবে।

এ সময় পাটের বহুমুখী ব্যবহার বাড়িয়ে এ শিল্পকে লাভজনক করতে উন্নত গবেষণার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।