Home আজকের গরম খবর অপরাধীদের সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করায় কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একজন বাংলাদেশিকে সম্মাননা...

অপরাধীদের সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করায় কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একজন বাংলাদেশিকে সম্মাননা দিয়েছে

0
502
বাংলাদেশিকে সম্মাননা
বাংলাদেশিকে সম্মাননা

অপরাধীদের সম্পর্কে তথ্য দিয়ে তাঁদের গ্রেপ্তার করতে সহযোগিতা করায় কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একজন বাংলাদেশিকে সম্মাননা দিয়েছে। কাতারপ্রবাসী ওই বাংলাদেশির নাম কে এম আব্দুস সাত্তার।

কে এম আব্দুস সাত্তার পেশায় লিমুজিন গাড়িচালক। যাত্রীবেশে তাঁর গাড়িতে ওঠা দুজন অপরাধীর ব্যাপারে পুলিশকে তথ্য জানান তিনি। পরে তাঁদের গ্রেপ্তারে পুলিশকে সহযোগিতাও করেন।

কাতার ট্রাফিক পুলিশের জনসংযোগ বিভাগের প্রধান ব্রিগেডিয়ার আব্দুল্লাহ খলিফাহ আলমুফতাহ স্থানীয় সময় গতকাল বুধবার এক অনুষ্ঠানে এই বাংলাদেশি চালকের হাতে সম্মাননা সনদ তুলে দেন। এ সময় তিনি কে এম আব্দুস সাত্তারের আন্তরিকতা ও সাহসিকতার প্রশংসা করেন। বলেন, তাঁকে দেখে কাতারে বসবাসরত অন্যরাও উৎসাহিত হবেন।

ফেসবুক, টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যমে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাকাউন্ট থেকে সর্বসাধারণের উদ্দেশে এই ছবি ও খবর প্রকাশ করা হয়। ২৬ জুলাই কাতারে আরবি ও ইংরেজি জাতীয় দৈনিকে এই খবর প্রকাশিত হয়েছে। কাতারের স্থানীয় নাগরিক ও বিদেশিরা কে এম আব্দুস সাত্তারের এমন সততা ও আন্তরিকতার প্রশংসা করেছেন।