Home আজকের গরম খবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৩ জুলাই

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৩ জুলাই

0
734

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ২৩ জুলাই প্রকাশ করা হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন বৃহস্পতিবার এ তথ্য জানান।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ২৩ অথবা ২৪ জুলাই যেকোনো একদিন ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিল। তার মধ্যে থেকে ২৩ জুলাইকে বেছে নেওয়া হয়।

প্রথা অনুযায়ী, ওই দিন সকালে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হবে। এরপর সংবাদ সম্মেলনে ফলাফলের তথ্য তুলে ধরা হবে। পরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফল প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, গত ২ এপ্রিল শুরু হওয়া এইচএসসির লিখিত পরীক্ষা ১৫ মে শেষ হয়।